শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়তাবাদী আহত জুলাই যোদ্ধাদের নির্বাচনি প্রচারণা শুরু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ এএম
জুলাই যোদ্ধাদের নির্বাচনি প্রচারণা
expand
জুলাই যোদ্ধাদের নির্বাচনি প্রচারণা

জাতীয়তাবাদী আহত জুলাই যোদ্ধা দলের পক্ষ থেকে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা ১৭ আসনে গুলশান, বনানী এলাকায় নির্বাচনি প্রচারণা করা হয়।

আহত জুলাই যোদ্ধা দলের পক্ষ থেকে প্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারতের পরে প্রচারণা চালানো হয়।

খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের পরামর্শে এবং সহায়তায় জুলাই যোদ্ধারা প্রচারণায় অংশ নেন। যা আগামী ১০ তারিখ পর্যন্ত চলমান থাকবে।

প্রচারণায় অংশ নেন আব্দুল্লাহ আল কাদের (শোাহেল), মো. এনাম সিদ্দিকী, মো. সজীব হোসেন, রিয়াদ ইসলাম, মো. সিফাত খন্দকার।

এ ছাড়া জাতীয়তাবাদী দলের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন