শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত-শিবিরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে: নিলা ইসরাফিলের হুঁশিয়ারি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ এএম
নিলা ইসরাফিল -জামাতের আমীর
expand
নিলা ইসরাফিল -জামাতের আমীর

নিলা ইসরাফিল তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে জামায়াতে ইসলামী ও জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানকে নিয়ে কড়া ভাষায় নিন্দা করেছেন।

ভিডিওতে তিনি বলেন, জামায়াত ‘পাকিস্তানপন্থী’ এবং ‘রাজাকার’ হিসেবে দেশের মানুষকে নির্যাতন করছে-এমন অভিযোগ তিনি ব্যক্ত করেছেন এবং সবাইকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

বুধবার ( ২৪ সেপ্টেম্বর) রাত ৭ টার দিকে নিলা ইসরাফিল ভিডিও প্রকাশ করে এমন মন্তব্য করে।

ভিডিওতে নিলা বলেন, যারা জামায়াতের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে নানামাত্রার ট্যাগ-লেবেল দেওয়া হচ্ছে; নাস্তিক বা আওয়ামী লীগের দোসর ইত্যাদি। এসব ট্যাগ-লেবেল শুনে তিনি যদি ‘নাস্তিক’ খেতাবেই ডাকা হয়, তা তিনি মেনে নেবেন-কিন্তু জামায়াতের কার্যকলাপ তিনি মেনে নেবেন না।

নিলা ভিডিওতে আরও বলেন, ‘জামায়াতে ইসলাম জঘন্য কাজ করছে, মানুষের ওপর নির্যাতন ও জুলুম করছে। এদের বাংলাদেশে কোনো স্থান নেই-সকলকে তাদের বিরুদ্ধে রাজপথে নামতে হবে।’ তিনি দাবি করেন, যে কেউ জামাতের পক্ষে না দাঁড়ালে তারা নাস্তিক হিসেবে চিহ্নিত হবে, এমন কড়া ভাষাও তিনি ব্যবহার করেন।

ভিডিওতে নিলা ব্যক্তিগতভাবে কিংবা সামাজিকভাবে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমি তাদেরকে বলবো, আমি বাংলাদেশের সমস্ত মানুষকে বলবো আপনারা সবাই এই জামাতে ইসলামের বিরুদ্ধে রুখে দাড়ান। এবং যারা যারা জামায়াতে ইসলামের বিরুদ্ধে রুখে দাড়াবেন না, তারা সবাই নাস্তিক।

নিলা আরও বলেন, এরা নাস্তিক, জামাতের আমীর নাস্তিক। জামাত-শিবির যারা করে সাই নাস্তিক। জামাত প্রচন্ড রকমের পাকিস্থানপন্থী একটা দল। এদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে বাংলাদেশ থেকে।”

(ভিডিও সূত্র: নিলা ইসরাফিলের ভেরিফায়েড ফেসবুক পেজ)

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন