সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

রোববার (২১ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ কর্মসূচির কথা জানানো হয়।

ঘোষণায় বলা হয়, সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগের শহীদ হাদি চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হবে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন প্রচার চালাচ্ছিলেন।

গত ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল থেকে তার মাথায় গুলি চালিয়ে তাকে আহত করা হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

ওসমান হাদিকে গুলির ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করেন। হাদির মৃত্যুর পর এই মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X