

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্দেশ্য কোনো সাময়িক স্লোগান বা রাজনৈতিক এজেন্ডা নয়, বরং নবী-রাসুলদের মতো মানুষকে আল্লাহর সত্য পথে আহ্বান করা—এ কথা জানিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘ছাত্রশিবির একটি দ্বীনি প্রতিষ্ঠান। আমাদের উদ্দেশ্য ক্ষমতা নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য।’
কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ফেসবুক পোস্ট এনপিবি দর্শকদের জন্য হুবহু তুলে ধরা হলো......
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির” প্রচলিত ধারার ছাত্র সংগঠনের ন্যায় চমকপ্রদ শ্লোগান সর্বস্ব কিংবা ইস্যুভিত্তিক কোন সাময়িক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে গঠিত হয়নি। বরং নবী-রাসূলগণ পৃথিবীর মানুষকে যে মহান সত্যের পথে আহ্বান জানিয়েছিলেন সেই একই দাওয়াত নিয়ে ছাত্র সমাজের মধ্যে কাজ করতে চায়।
ছাত্রশিবির একটি দ্বীনি প্রতিষ্ঠান। আখিরাতের নাযাতকে আমরা চূড়ান্ত গন্তব্য হিসেবে ঠিক করেছি। জাগতিক সফলতা কিংবা পার্থিব মোহ আমাদের চূড়ান্ত কাম্য নয়। আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য।
আমাদের সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য হচ্ছে “আল্লাহ প্রদত্ত ও রাসূল (সা) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনবিন্যাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জন।"
জীবনের প্রতিটি দিকে আল্লাহর নির্ধারিত বিধান মেনে চলা একজন মুসলিমের জন্য আবশ্যক। আমরা আল্লাহর নির্দেশের আলোকেই এই জমিনে মানবসৃষ্ট সকল জুলুম ও নির্যাতনের মূলোচ্ছেদ করতে চাই। এরপর ভাতৃত্ব ও ন্যায় সমৃদ্ধ একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চাই।
এখন প্রশ্ন জাগে এমন একটি সমাজ কীভাবে প্রতিষ্ঠা করা সম্ভব? হ্যাঁ এর জন্য প্রয়োজন কিছু সৎ, দক্ষ ও সত্যিকার দেশপ্রেমিক মানুষ। সেই মানুষ তৈরির ভিশনে আপ্রাণ কাজ করে যাচ্ছে ছাত্রশিবির। এই স্বপ্নের পথচলায় মহান রব কবুল করলে আমরা হয়তো একদিন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবো ইনশাআল্লাহ।
মন্তব্য করুন
