শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাহিত্য অঙ্গনে লেখক, কবি ও গীতিকার ডা. এস এম এমরান আলী

অমর হাওলাদার বাবু
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৩:০৭ পিএম আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৬:০৩ পিএম
কথা সাহিত্যিক ডা. এস এএম এমরান আলী
expand
কথা সাহিত্যিক ডা. এস এএম এমরান আলী

বহুদিন ধরে চিকিৎসার পাশাপাশি সাহিত্য অঙ্গনে বিচরণ করে যাচ্ছেন একজন গুণী কথা সাহিত্যিক ডা. এস এএম এমরান আলী। ইতিমধ্যে ভার অনেকগুলো গ্রন্থ প্রকাশিত হয়েছে।

যে গ্রন্থগুলো সাহিত্য অঙ্গনে পাঠকদের কাছে আলোড়ন সৃষ্টি করেছে। তাই তার প্রসঙ্গে লিখতে গিয়ে প্রথমেই তার গ্রন্থ সমূহ তুলে ধরছি।

২০২৪ সালে অমর একুশের গ্রন্থমেলায় অমর প্রকাশনী থেকে তার শিশুতোষ গ্রন্থ ৪টি প্রকাশিত হয়েছে। যে প্রস্থগুলো পাঠকের কাছে এবং শিশুদের কাছে অনেক গ্রহণযোগ্যতা পেয়েছে।

দুধরা ও ব্যাস্বরা সর্বোচ্চ বিক্রি হয়েছে এবং প্রকাশনা কর্তৃক এই লেখককে সর্বেতে বিক্রয়ের জন্য পুরস্কারে ভূষিত করেন। পাশাপাশি শিশুতোষ গ্রন্থ অচিন পুরের পাখি সেই বইটিও শিশুদের মন কেড়েছেন এবং প্রকাশক অনেক আনন্দিত হয়েছেন। রং নিয়ে খেলি ও চাঁদের দেশে খোকা অত্যান্ত ভালো নিক্তি হয়েছে।

২০২৪ সালের একুশের বই মেলায় আরো কয়েকটি কবিতা গ্রন্থ, মেডিকেল বায়োগ্রাফি, নষ্টালজিয়া, অর্ধাঙ্গীনি, ভেটকির সমুদ্র যাত্রা, যাপিত জীবনের কথা মালা, ব্যস্ত মনের বস্তিপ্রকাশ, নীল নীলিমার চোখ, গোলবাগিচার গল্প, স্মৃতি চারন, পাঁচমিশালি ছড়া, ছন্দে ছন্দে মুক্তিযুদ্ধ, অচীনপুরের পাখি, ট্রিটমেন্ট মেনুয়াল অব ইনফেসাস ডিজিজেস হাসপাতাল, মহাগ্রন্থ আলকোরআন, তাফসির ভিত্তিক কোরআন কাহিনী, স্বাস্থ্য বার্তা, ব্যাস্থ মনের বাহ। প্রকাশ, দাদা সংকলন ইত্যাদি।

পাঠকের মনে ব্যাপক সাড়া জাগিয়েছেন। ২০২৫ শে শিশুতোষ গ্রন্থ আবারও শিশুদের মনে বিক্রয়ে ব্যাপক নাড়া দিয়েছে বলে অনেক বিক্রি হয়েছে। তুলনা মূলক ভাবে ২০২৪ এবং ২০২৫ একুশের বই মেলার তার ২টি ধর্মমন্ত্র। মহাগ্রন্থ আল-কুরআন ও তাফসির ভিত্তিক কুরআন কাহিনী পাঠক মহলে ব্যাপক সাড়া পেয়েছে এবং বিক্রয়ের জন্য প্রকাশনা প্রতিষ্ঠান থেকে এই ২টি গ্রন্থের বিক্রনা সাফল্যে লথককে পুরস্কারে ভূষিত করেন।

লেখকের এই লেখালেখির সাফল্যে বিভিন্ন সংগঠন পুরস্কারে ভূষিত করেন যেমনঃ মহাত্মা গান্ধী পিল এ্যাওয়ার্ড-২০১৮, মাদার তেরেসা মেমোরিয়াল এ্যাওয়ার্ড-২০১৮, জীবনানন্দ দাস স্মৃতি পদক-২০১৯, মাদার তেরেসা রিসার্স কাউন্সিল-২০১৯, বিজয় দিবস সম্মাননা-২০২৩, বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ সম্মাননা-২০২৩, মানবাধিকার শান্তি পদক-২০২৪. প্রধান বিচারপতি মাহবুব মোর্শেদ সম্মাননা-২০২৪, মহান স্বাধীনতা দিবস সম্মাননা-২০২৪, দানবীর হাসলী মোঃ মহসিন সম্মাননা-২০২৪, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্মাননা পদক-২০২৪, হিউম্যান রাইটর্স সাইনিং পিস এ্যাওয়ার্ড-২০২৪, অমর সাহিত্য সম্মাননা-২০২৫ শিশুতোষ গ্রন্থ সুধরা বাগড়া সর্বোচ্চ বিক্রয়ের জন্য প্রকাশনা কর্তৃক পুরস্কার প্রাপ্ত হয়েছে।

এই পুরস্কার এবং পাঠকের মনের খোরাক জোগাতে ডা. এস এম এমরান আলীর সাহিত্য অঙ্গনে পাঠক মনে ব্যাপক নাড়া দিয়েহে। আমরা আগামী দিনে তার সাহিত্যে বিশেষ অবদানের জন্য বড় পুরস্কারের সাফল্য কামনা করি।

ডা. এস এম এমরান আলীর প্রকাশিত গ্রন্থের তালিকা তুলে ধরা হলো,

উপন্যাস

মেডিক্যাল অটো বায়োপি।

২. নষ্টালজিয়া-প্রথম/দ্বিতীয়

৩. স্মৃতি চারন-প্রথম প্রকাশ/দ্বিতীয় প্রকাশ।

৪. অর্ধাঙ্গীনি প্রথম/দ্বিতীয় প্রকাশ।

৫. ট্রিটমেন্ট মেনুয়াল অব ইনফেকসাস ডিজিজেস হাসপাতাল-প্রথম প্রকাশ।

কবিতা

৬. ব্যস্তমনের বহ্যি প্রকাশ দ্বিতীয় প্রকাশ।

৭. দাদা সংকলন-প্রথম প্রকাশ

৮. গুলবাগিচার ফুল প্রাদম/দ্বিতীয় প্রকাশ।

৯. নীলনিলীমার চোখ-প্রথম/দ্বিতীয় প্রকাশ।

১০. জাপিত জীবনের কথা মালা প্রথম/দ্বিতীয়।

ধর্মান্ত্র

১১. মহাগ্রন্থ আল কোরআন ও কিছু কথা-প্রথম/দ্বিতীয় প্রকাশ।

১২. তাফসীর ভিত্তিক জীবন কাহিনী-প্রথম প্রকাশ।

১৩. হজ্ব, ওমরা, তাওয়াফ জিয়ারা- প্রথম প্রকাশ।

১৪. তাফসীর ভিত্তিক কোরআনী কাহিনী-দ্বিতীয় প্রকাশ

১৫. সত্যাবলম্বনে চমৎকৃত কাহিনি-প্রথম প্রকাশ।

শুনিতোষ গ্রন্থ

১৬. চাঁদের দেশে খোকা-প্রথম/দ্বিতর প্রকাশ।

১৭. দুধরা বাগড়া-প্রথাম প্রকাশ।

১৮. রং নিয়ে গেলি-প্রথম প্রকাশ।

১৯. অচিনপুরের পাখি-প্রথম প্রকাশ।

২০. পাঁচমিশালী ছড়া-প্রথম প্রকাশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন