শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

এটা কি আসলেই জামায়াতের অফিসিয়াল লোগো ছিল? 

মো. মনিরুল ইসলাম
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ পিএম আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ পিএম
এটা কি আসলেই জামায়াতের অফিসিয়াল লোগো ছিল? 
expand
এটা কি আসলেই জামায়াতের অফিসিয়াল লোগো ছিল? 

প্রায় এক দশক পর আবার লোগো পরিবর্তনের পথে এগোচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এমন ভাবেই লেখা হচ্ছে দেশের সকল সংবাদমাধ্যমগুলোতে।

জামায়াতের লোগোতে এতোদিন দেখা যেতো আরবি ভাষায় আল্লাহ শব্দের আকৃতির ওপর দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। নিচে আরবি ভাষায় লেখা ‘আক্বিমুদ্দিন’। কিন্তু এটা কি আসলেই জামায়াতের অফিসিয়াল লোগো ছিল?

এবার চলুন একটু অনুসন্ধান করা যাক..... আরবি ভাষায় আল্লাহ শব্দের আকৃতির ওপর দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। নিচে আরবি ভাষায় লেখা ‘আক্বিমুদ্দিন’ যতটুকু মনে পড়ে ২০০৮ সালের নিবন্ধন পাওয়ার সময়েই এটা বাদ দেয়া হয়েছিল।

এরপর থেকে এ পর্যন্ত জামায়াতের অফিসিয়াল কোন প্যাডে বা ডকুমেন্টসে এই লোগো আর ব্যবহার করতে দেখা যায়নি৷ সে সময়েই লোগো সংক্রান্ত প্রশ্নটি এসেছিল। তখন জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছিল এটা কোন অফিসিয়াল লোগো ছিল না। জাস্ট কেউ একজন ডিজাইন করেছিল, ভালো লেগেছে তাই ব্যবহার করা হচ্ছিল। জামায়াতের কোন ফোরামে এটা আনুষ্ঠানিক ভাবে জামায়াতের লোগো ঘোষণা করা হয়নি। জামায়াতের গঠনতন্ত্রেও লোগো সংক্রান্ত কোন তথ্য নেই।

জামায়াতের ওয়েবসাইট বা তাদের ফেসবুকেও এমন ধরণের কোনো লোগো ব্যবহার নাই। এ বছর ২৫ জুলাই ঢাকা মহানগরী দক্ষিণ এর রুকন সম্মেলনে তাদের যে ফেস্টুন সেটাই দেখায় যায় এমন ধরণের কোনো লোগো ব্যবহার করা হয়নি। শুধুমাত্র দাঁড়িপাল্লাটাই ব্যবহার করা হয়েছে।

১৯ শে জুলাই-২০২৫। সোহরাওয়াদী উদ্যানে জামায়াতের ‘জাতীয় সমাবেশ’ হয় সেখানেও দেখা যায় শুধুমাত্র দাঁড়িপাল্লাটা ছাড়া আর কোনো লোগো ব্যবহার করা হয়নি।

৩ জুন-২০২৫। ঢাকার হোটেল শেরাটনে জামায়াতের ‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে নিবন্ধন ফিরে পাওয়ায়’ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেও জামায়াত কোনো লোগো ব্যবহার করেনি।

তাই এটা আদতেই জামায়াতের কোন স্বীকৃত লোগো ছিল না। এখন সময়ের প্রয়োজনে লোগো হয়তো বানাতে চাচ্ছে।

লেখক: সাংবাদিক

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন