শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
এন্টিড্রাগ সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি

সভাপতি মো. আল হাদী তালুকদার, সাধারণ সম্পাদক জাকির হোসেন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম
সভাপতি-মো. আল হাদী। সাধারণ সম্পাদক-জাকির হোসেন
expand
সভাপতি-মো. আল হাদী। সাধারণ সম্পাদক-জাকির হোসেন

মাদকবিরোধী সামাজিক সংগঠন এন্টিড্রাগ সোসাইটি-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি জহিরুল হক রানা এবং সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাকির হোসেন।

সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে নতুন নেতৃত্ব নির্বাচনের পাশাপাশি বিদায়ী সভাপতিকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন কমিটিতে এনপিবি নিউজ-এর সম্পাদক মো. আল হাদী তালুকদার সভাপতি এবং সিনিয়র সাংবাদিক জাকির হোসেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন:

জ্যেষ্ঠ সহ-সভাপতি: ইঞ্জিনিয়ার আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিক, সহ-সভাপতি: সিরাজুল সিলাম ও মইনুল ইসলাম ময়েন, যুগ্ম সাধারণ সম্পাদক: এস এম তাজুল ইসলাম ও তোফাজ্জল হোসেন ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক: এম এইচ প্রিন্স, কোষাধ্যক্ষ: প্রদীপ কুমার পাল, দপ্তর সম্পাদক: মোঃ রেজাউল করিম, প্রচার সম্পাদক: তুহিন সরকার, নারী বিষয়ক সম্পাদক: রাশিদা আক্তার পলি, নির্বাহী সদস্য: আশরাফ সরকার, কাজী আবির আসলাম ও মোঃ কালাম হোসেন।

নতুন কমিটি আগামী ২০২৬–২৭ মেয়াদে সংগঠন পরিচালনা করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন