শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রিপাড়ায় সন্দেহজনক ঘোরাঘুরি, মার্কিন নাগরিক গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ পিএম
expand
মন্ত্রিপাড়ায় সন্দেহজনক ঘোরাঘুরি, মার্কিন নাগরিক গ্রেপ্তার

রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়ায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী (৫৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় এবং আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

রমনা থানার এসআই আজিজুল হাকিম আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ড শুনানির তারিখ ধার্য করা হয়েছে আগামী সোমবার।

রমনা বিভাগের এক পুলিশ কর্মকর্তা জানান, মন্ত্রিপাড়ায় এনায়েত করিমের ঘোরাঘুরি সন্দেহজনক ছিল। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আপাতত কোনো মামলা হয়নি এবং তাকে আইন অনুযায়ী ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মন্ত্রিপাড়ায় একটি প্রাডো গাড়িতে করে এনায়েত করিমকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশ গাড়ি থামালে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পরে তাকে হেফাজতে নেওয়া হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া দুটি আইফোনে প্রাথমিক বিশ্লেষণে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন