শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিকেলের মধ্যে না সরলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:০১ পিএম আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
expand
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামেরদী ইউনিয়ন বাদ পড়ার প্রতিবাদে চলা আন্দোলনে কয়েকটি জেলার মানুষ দুর্ভোগে পড়েছেন। এটা কোনোভাবে বরদাস্ত করা হবে না বলে সতর্ক করে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, আজ রোববার বিকেলের মধ্যে আন্দোলনকারীরা অবরোধ না তুলে নিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য আসে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে। তিনি জানান, সরকার দীর্ঘদিন ধরে কারাবন্দীদের সাজা কমানোর পরিকল্পনা করছে, যেখানে বয়স্ক বন্দীদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। মেয়েদের ক্ষেত্রে ২০ বছর সাজা ভোগকারীদের মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে, তবে পুরুষদের ক্ষেত্রে সাজার মেয়াদ কত হলে মুক্তি দেওয়া হবে তা এখনও নির্ধারণ হয়নি।

দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, “পূজা নিয়ে অনেক জায়গায় কমিটির মধ্যে সমস্যা রয়েছে। তবে এবার তা যাতে ভালোভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে নজর রাখা হবে।”

এছাড়া ডাকসু ও জাকসু নির্বাচনের বিষয়ে তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল এবং এ নিয়ে কারো কোনো অভিযোগ হয়নি। জাতীয় নির্বাচনের জন্য যথেষ্ট সময় রয়েছে এবং নির্বাচনকে সামনে রেখে নিয়োগ, প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন