বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস
expand
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিরুদ্ধে ১-০ গোলে জয় উদযাপন করছে বাংলাদেশ ফুটবল। এই দুর্দান্ত জয়ের জন্য জাতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বিষয়টি জানানো হয়।

মঙ্গলবারঢাকার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল প্রতিযোগিতামূলক ২২ বছরের মধ্যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম জয়। মাঠে ছিল ফুটবলপ্রেমী দর্শকদের ভিড়, যারা পুরো স্টেডিয়ামকে উজ্জীবিত করে তুলেছিলেন।

অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এই জয় শুধু একটি ফুটবল ম্যাচের সাফল্য নয়; এটি আমাদের জাতিকে গর্বিত করেছে। এটি লক্ষ লক্ষ তরুণ-তরুণীর জন্য অনুপ্রেরণা, যারা খেলাধুলাকে ইতিবাচক শক্তির উৎস হিসেবে দেখে। জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এমন একটি জয় তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে ধরা যেতে পারে।

তিনি আরও আশা প্রকাশ করেন, এই জয় বাংলাদেশের ফুটবলের গৌরবময় দিনগুলো ফিরে পেতে সহায়তা করবে।

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার ফুটবলকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে। আমরা আশা করি আগামী দিনের সরকারগুলোও এই ধারা অব্যাহত রাখবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup