

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের সমর্থকদের ভোটাধিকার অক্ষুণ্ন থাকবে। তাই নির্বাচনে তারা কোন দলকে ভোট দেবেন, তা নির্ধারণ করার ক্ষমতা কারও নেই।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার ধামরাই উপজেলা পরিষদে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি নিয়ে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
ফাওজুল কবির বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষপাতী নয় এবং নিরপেক্ষভাবে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করবে।
তিনি সতর্ক করে আরো বলেন, কোনো সরকারি কর্মকর্তা নির্বাচনে পক্ষ নিলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ২০১৮ সালের ভোট ছিল দিনের ভোট রাতে দেওয়ার মতো লায়লাতুল নির্বাচন। তবে আসন্ন নির্বাচনে এমনটি আর হবে না বলে তিনি আশ্বস্ত করেন।
তিনি আরও জানান, বর্তমানে বিদ্যুৎ ঘাটতি নেই, যদিও কারখানাগুলোতে কিছুটা গ্যাস সংকট রয়েছে। তা সমাধানে কাজ চলছে। লোডশেডিং নিয়ন্ত্রণে সরকার সবসময় নজরদারিতে আছে বলেও উল্লেখ করেন।
এ সময় তিনি বলেন, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের কারণে জনদুর্ভোগ হলেও উন্নয়নের স্বার্থে এসব কষ্টকে সাময়িকভাবে মেনে নিতে হবে।
মতবিনিময় শেষে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
