

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর বাংলামোটর এলাকায় কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।
আটকদের মধ্যে একজনের মোটরবাইকও জব্দ করা হয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারের সামনে থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে মিছিল করে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী। এ সময় তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধুসহ বিভিন্ন স্লোগান দেন। পরে এ মিছিল থেকে একটি মোটরসাইকেলসহ ৬ জনকে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেল ৩টার দিকে মিছিল করে। সেখান থেকে একটি মোটরসাইকেলসহ ৬ জনকে আটক করা হয়েছে। তাদের রমনা থানায় নেওয়া হয়েছে।
মন্তব্য করুন