শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতসহ ৮ দলের যমুনার সামনে লাগাতার অবস্থান কর্মসূচি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০২:০১ পিএম আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম
৮ দলের লোগো
expand
৮ দলের লোগো

আগামী ১৬ নভেম্বরের মধ্যে পাঁচ দফা দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা জামায়াতসহ সমমনা ৮ দলের।

বুধবার যৌথ সংবাদ সম্মেলনে এমন কর্মসূচি ঘোষণা করে তারা।

চলমান আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দেশজুড়ে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করবে আন্দোলনরত আটটি রাজনৈতিক দল।

তাদের দাবি, “ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা” মোকাবিলায় সর্বস্তরের জনশক্তিকে সঙ্গে নিয়ে তারা মাঠে থাকবে।

পরদিন শুক্রবার (১৪ নভেম্বর) ৫ দফা দাবির পক্ষে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এরপর রোববার (১৬ নভেম্বর) সকাল ১১টায় আট দলের শীর্ষ নেতাদের বৈঠক ডাকা হয়েছে। বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।

নেতারা জানিয়েছেন, এর আগেই যদি সরকারের পক্ষ থেকে তাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টনে আয়োজিত সমাবেশে ৮ দল ৫ দফা দাবির পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করে। তারা ঘোষণা দেয় জুলাই সনদের আইনি স্বীকৃতি ও গণভোট আয়োজন ছাড়া দেশে জাতীয় নির্বাচন সম্ভব নয়।

আট দলের ৫ দফা দাবি:

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সরকারিভাবে আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন। ২. আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিনিধিত্বমূলক (PR) পদ্ধতি চালু। ৩. সবার জন্য সমান সুযোগের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. স্বৈরাচারী শাসনের সময় সংঘটিত জুলুম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিচার দৃশ্যমান করা। ৫. জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা, যাদের তারা ‘স্বৈরাচারের সহযোগী’ বলে উল্লেখ করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন