মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কর্মচারীদের বেতন থেকে আয়কর কাটার নির্দেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নির্দিষ্ট বেতনসীমা অতিক্রমকারীদের মাসিক বেতন থেকে উৎসে আয়কর কর্তন বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয় থেকে সোমবার (১০ নভেম্বর) একটি নির্দেশনা জারি করা হয়েছে।

সিজিএ কার্যালয়ের অতিরিক্ত হিসাব ও পদ্ধতি শাখা থেকে জারি করা পত্রে জানানো হয়, আয়কর আইন ২০২৩ অনুযায়ী চলতি আয় বছরে যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারীর আয় করমুক্ত সীমা ছাড়িয়েছে, তাদের বেতন থেকে উৎসে কর কেটে রাখতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, পুরুষ কর্মকর্তা-কর্মচারী যাদের মাসিক মূল বেতন ২৬,৭৮৫ টাকা বা তার বেশি, এবং নারী কর্মকর্তা-কর্মচারী যাদের মাসিক মূল বেতন ৩০,৩৫৭ টাকা বা তার বেশি,

তাদের আয় করমুক্ত সীমার বাইরে চলে যাচ্ছে। তাই বেতন বিল প্রস্তুতের সময় উৎসে আয়কর কর্তন বাধ্যতামূলকভাবে সম্পন্ন করতে হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট হিসাব কর্মকর্তাদের এই নির্দেশনা অনুযায়ী কর কর্তনের বিষয়টি সঠিকভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিল হতে আয়করসহ অন্যান্য কর্তনের দায়িত্ব সংশ্লিষ্ট ট্রেজারি রুলস এসআর ১২৫ অনুযায়ী উত্তোলনকারীর ওপর বর্তাবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার, বিভাগীয় ও জেলা হিসাব নিয়ন্ত্রক, উপজেলা হিসাব কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনাটি অর্থ বিভাগে পাঠানো হয়েছে সচিবের মাধ্যমে, যার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বাজেট-১ অনুচ্ছেদে কর্মরত যুগ্ম সচিবের প্রতি।

উল্লেখ্য, এই নির্দেশনার সূত্র হিসেবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে গত ৭ অক্টোবর জারি করা আধা-সরকারি চিঠির উল্লেখ রয়েছে, যেখানে সরকারি বেতনভোগীদের উৎসে কর কর্তনের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup