শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জয়, পুতুল ও ববিসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম
জীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও রাদওয়ান মুজিব ববি
expand
জীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও রাদওয়ান মুজিব ববি

রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআই-এর পরিচালনা পরিষদের আট সদস্যদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এতে সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও রাদওয়ান মুজিব ববিসহ আসামি করা হয়েছে ৮ জনকে।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। তিনি জানান, সিআরআই'র নামে ১৫ কোটি টাকা আত্মসাৎ, ৪৩৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, ৩৬ কোটি টাকা কর ফাঁকির অভিযোগে এই মামলা করা হয়েছে।

মামলায় আসামি করা হয়েছে- সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রাদওয়ান মুজিব ববি, নসরুল হামিদ বিপু, সাব্বির বিন সামস, রওশন আরা আক্তার, মোশাররফ হোসেন ভূইয়া এবং সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল। দুদক বলছে, নাম সর্বস্ব এই প্রতিষ্ঠানের মাধ্যমে কোটি কোটি টাকার আত্মসাৎ করা হয়েছে।

এদিন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা সামরিক সচিব জেনারেল ফজলে আকবরের পরিচয় ব্যবহার করে দুদকে চাকরি দেয়ার নামে অর্থ লেনদেন করার অভিযোগে মাফতুল হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে দুদক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন