

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের হালনাগাদ তালিকায় নতুন প্রতীক হিসেবে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষরে প্রকাশিত এক গেজেটে এ তথ্য জানানো হয়।
এ বছরের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল, তারা ‘শাপলা’ প্রতীক ছাড়া কোনোভাবেই নিবন্ধন নেবে না। এ বিষয় নিয়ে দলটির শীর্ষ নেতারা ইসির প্রতি ক্ষোভও প্রকাশ করেছিলেন।
অবশেষে কমিশন পূর্বের তালিকায় সংশোধন এনে নতুন গেজেট প্রকাশ করেছে। এতে মোট ১১৯টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে, যার মধ্যে নতুন সংযোজন হলো ‘শাপলা কলি’। পূর্ববর্তী তালিকায় শাপলা বা অনুরূপ কোনো প্রতীক ছিল না।
নতুন তালিকায় ৫৩টি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য, আর বাকি প্রতীকগুলো ব্যবহার করবে নতুন নিবন্ধন পাওয়া দল ও স্বতন্ত্র প্রার্থীরা।
সম্প্রতি এনসিপিকে নিবন্ধনের অনুমোদন দেওয়ার প্রক্রিয়ায় ইসি দলটিকে ৫০টি প্রতীকের তালিকা দেয়—যেখানে বেগুন, বালতি ইত্যাদি চিহ্ন ছিল। কিন্তু দলটি সেই তালিকা প্রত্যাখ্যান করে ঘোষণা দেয়, তারা শুধু ‘শাপলা’ প্রতীকেই নিবন্ধন নেবে।
প্রথমে ইসি জানায়, শাপলা ইতোমধ্যে তালিকাভুক্ত হওয়ায় তা বরাদ্দ দেওয়া সম্ভব নয়। তবে পরবর্তীতে কমিশন তালিকা সংশোধন করে ‘শাপলা কলি’ নামের নতুন প্রতীক সংযোজন করে সমস্যার সমাধান করে।
আইন অনুযায়ী, কোনো রাজনৈতিক দল নিবন্ধন ছাড়া নিজস্ব প্রতীকে জাতীয় নির্বাচনে অংশ নিতে পারে না। নিবন্ধনের সময়ই দলগুলোকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়, যা পরবর্তীতে নির্বাচনে ব্যবহৃত হয়।
মন্তব্য করুন
