

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষ্যে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ এবং বিকল্প রুট ব্যবহার করার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামীকাল ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন করা হবে।
ট্রাফিক নির্দেশনা অনুযায়ী, শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং ও পলাশী ক্রসিংয়ে ডাইভারশন করা হবে।
ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশে যানবাহনের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয় অভিমুখী গাড়িগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
তবে অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি সেবার গাড়ি এই ডাইভারশনের বাইরে থাকবে।
একই সঙ্গে নগরবাসী, যানবাহন চালক ও যাত্রীদের বিশ্ববিদ্যালয়ের আশপাশের ক্রসিং এবং সংশ্লিষ্ট সড়কগুলো যথাসম্ভব এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন
