

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কারিগরি সমস্যার কারণে রাজধানীর কারওয়ান বাজার থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে গেছে।
বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটের দিকে এমআরটি লাইন-৬ এর এই অংশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রো রেল প্রকল্পের উপপরিচালক (জনসংযোগ) আহসানউল্লাহ শরীফি।
রাত পৌনে ১০টার দিকে তিনি সাংবাদিকদের জানান, ‘বিজয় সরণি থেকে ফার্মগেট সেকশনে একটি ঝাঁকুনি অনুভূত হওয়ায় সতর্কতামূলকভাবে মেট্রো রেল চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।’
তবে ঠিক কী কারণে এই ত্রুটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
মেট্রো পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা জানান, বিয়ারিং প্যাড পড়ে গিয়ে ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল রাত ৯টা ১০ মিনিটে সেখানে একটা ঝাঁকুনি হয়। তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চলাচল অব্যাহত আছে বলে তারা জানিয়েছেন। রাত ১০টায় এ প্রতিবেদন তৈরি করা পর্যন্ত ওই অংশে মেট্রো চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মেট্রো স্টেশন থেকে ফিরে যাওয়া যাত্রীরা এতে চরম দুর্ভোগে পড়েন। এদিকে রাতে বৃষ্টি হওয়ায় বাসে প্রচুর ভিড় থাকায় দুর্ভোগের মাত্রা দ্বিগুণ হয়ে দাঁড়ায়।
সময়সূচি অনুসারে, উত্তরা উত্তর স্টেশন থেকে রাতে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন উত্তরা উত্তর স্টেশনের দিকে ছেড়ে যায় ১০টা ১০ মিনিটে।
ফলে আজ আগারগাঁও-শাহবাগ অংশে মেট্রো রেল চালুর সম্ভাবনা নেই বলে জানিয়েছে ডিএমটিসিএল সূত্র।
মন্তব্য করুন
