

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো থাকা সত্ত্বেও দলের অভ্যন্তরীণ কার্যক্রমে বিঘ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, ২০১৪ সালের পর থেকে দল কার্যত রাজনৈতিকভাবে দেউলিয়া পর্যায়ে চলে গেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর ) রাজধানীর একটি হোটেলে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক সংস্কারের জন্য এক সুবর্ণ সুযোগ প্রদান করেছে। তবে, তিনি জোর দিয়ে বলেন, বিষয়টি শুধুমাত্র নতুন নীতি বাস্তবায়ন নয়; বরং বিদ্যমান কাঠামোগত সমস্যাগুলো সমাধান করাও জরুরি।
মাহফুজ আলম আরও বলেন, রাজনৈতিক লক্ষ্য কেবল কোনো পদ বা প্রতিষ্ঠান পরিবর্তন নয়, বরং ব্যবস্থার ধ্বংস এবং একটি নতুন রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠাই প্রকৃত উদ্দেশ্য।
তিনি উল্লেখ করেন, জুলাইয়ে আলোচনার সময় শুধু সরকারের পরিবর্তনই নয়, রাজনৈতিক ব্যবস্থার পুনর্গঠন এবং নতুন বন্দোবস্তের প্রস্তাবও আলোচিত হয়েছিল।
উপদেষ্টা বলেন, এই দৃষ্টিভঙ্গি ইচ্ছাকৃতভাবে ‘এক-দফা দাবির’ সঙ্গে যুক্ত করা হয়েছিল, যাতে রাজনৈতিক সংস্কার এবং নতুন ব্যবস্থার লক্ষ্য স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
মন্তব্য করুন
