শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আর মাত্র ৩ দিন পর বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১০:৪০ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

একজন ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম নিবন্ধিত থাকলে সেগুলো ৩ দিনের মধ্যেই বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গ্রাহকদের এই সময়ের মধ্যেই অতিরিক্ত সিমগুলো ‘ডি-রেজিস্টার’ করার নির্দেশ দিয়েছে।

সম্প্রতি বিটিআরসি এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) সর্বোচ্চ ১০টি সিম রাখার সুযোগ দেওয়া হয়েছে। গ্রাহকরা চাইলে তাদের পছন্দের ১০টি সিম রেখে বাড়তি সিমগুলো সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে বাতিল বা মালিকানা হস্তান্তর করতে পারবেন।

নির্ধারিত সময়সীমা শেষে যদি কোনো গ্রাহক নিজে সিম বাতিল না করেন, তাহলে বিটিআরসি দৈবচয়ন প্রক্রিয়ার মাধ্যমে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় করে দেবে।

গ্রাহকের এনআইডির বিপরীতে বর্তমানে কতগুলো সিম নিবন্ধিত আছে তা জানতে চাইলে মোবাইল ফোন থেকে *16001# ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠাতে হবে।

বিটিআরসি জানিয়েছে, দীর্ঘদিন ধরে অনেক ব্যক্তি একাধিক অপারেটরের বিপুলসংখ্যক সিম ব্যবহার করছেন, যা নানা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের ঝুঁকি তৈরি করছে। তাই ব্যবহার নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কমিশন আরও সতর্ক করেছে নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম বাতিল না করলে গ্রাহকের অজান্তেই অতিরিক্ত সিমগুলো স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন