

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল থেকে টানা নয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ (বিউবিডি)।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ, বিতরণ লাইন সংস্কার, ট্রান্সফরমার মেরামত ও গাছের ডালপালা কাটার কাজ পরিচালনার জন্য ওইদিন নির্দিষ্ট সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ বন্ধ থাকবে সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ ও আশপাশের এলাকায়।
রবিবার (২৬ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, নির্ধারিত কাজগুলো সময়মতো শেষ করা গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত।
মন্তব্য করুন
