

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীতে আগামী বইমেলা দেরিতে হলেও অনুষ্ঠিত হবে এবং এটি নির্দিষ্ট কোনো ব্যক্তির বইয়ের মেলা হবে না-এটি নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, এবার বইমেলাটি বৈষম্যবিরোধী আঙ্গিকে হবে এবং সকল প্রকাশক ও লেখকের বই থাকবে।
রোববার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি আয়োজিত ‘কেমন বইমেলা চাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় মোট ১৭টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
শফিকুল আলম বলেন, আমরা এমন একটি বইমেলা চাই, যেখানে সব ধরনের বই থাকবে। লেখক যাঁই হোন, যেকোনো মতের লেখা থাকুক-সকলের বই পাঠকের কাছে পৌঁছাবে। পাঠক নিজেই বেছে নেবেন কোন বইটি পড়বেন।
তিনি আরও বলেন, এ ধরনের মেলায় কারও প্রতি বৈষম্য করা যাবে না। কেউ যেন বলতে না পারেন যে আমার বই প্রকাশ বা বিক্রি করা হচ্ছে না। আমরা চাই এমন কোনো পরিস্থিতি যেন তৈরি না হয়।
প্রেস সচিবের ভাষ্য, বইমেলায় অতি নিয়ন্ত্রণ বা এক পক্ষের প্রাধান্যও হবে না। তিনি উল্লেখ করেন, অতীতে কিছু মেলায় নির্দিষ্ট লেখকের বই বিত্তবানদের প্রভাবের কারণে বেশি উপস্থিত হতো, যা বৈষম্য সৃষ্টি করেছিল। এবার এমন পরিস্থিতি থাকবে না।
সভায় জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হানও বলেন, বইমেলা অতীতে দলীয় বইমেলার রূপ নিয়েছে। অনেক স্টল রাজনৈতিক প্রভাবের কারণে পরিচালিত হতো। তবে এবার মেলা হবে সবার, সকল প্রকাশক ও লেখকের জন্য উন্মুক্ত।
মন্তব্য করুন
