

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নিশ্চিত কর্মসংস্থানসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করা প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের মিছিল শাহবাগে আটকে দেয় পুলিশ।
রোববার (২৬ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা থেকে “চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ” ব্যানারে পদযাত্রা শুরু হয়।
সংগঠনটির আহ্বায়ক আলী হোসেনের নেতৃত্বে প্রায় চল্লিশজন প্রতিবন্ধী অংশ নেন।
শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ সড়কে ব্যারিকেড স্থাপন করে মিছিল থামিয়ে দেয়। এ সময় কিছুক্ষণের জন্য আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।
অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। তারা চান, সরকার নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করুক।
আন্দোলনকারীদের হুঁশিয়ারি—দাবি দ্রুত না মানা হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। এমনকি পুলিশি বাধা না সরলে সেখানেই নিজেদের শিক্ষাগত সার্টিফিকেট পুড়িয়ে প্রতিবাদ জানানোর ঘোষণা দেন তারা।
মন্তব্য করুন
