

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রবাসী শ্রমিকদের জন্য পাসপোর্টের ফি কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট ও কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, প্রবাসী ভাই-বোনরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাই তাদের পাসপোর্ট ফি আরও সাশ্রয়ী করার বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বিমানবন্দরে ইলেকট্রনিক গেট (ই-গেট) দ্রুত চালুর কাজ চলছে। এতে ইমিগ্রেশনের সময় অনেক কমে আসবে এবং যাত্রীদের অপ্রয়োজনীয় হয়রানিও বন্ধ হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বিমানবন্দরের কার্গো ভিলেজে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটির পেছনে কোনো অব্যবস্থাপনা ছিল কি না, তা যাচাই করা হবে। এজন্য যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্ক থেকে বিশেষজ্ঞ দল আসবে। তারা ঘটনাটি পর্যালোচনা করে আগুনের কারণ ও দায় নির্ধারণে সহায়তা করবেন।
মন্তব্য করুন
