শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতায় আসছে ৫৭ হাজার টন গম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৬:০৩ পিএম
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতায় আসছে ৫৭ হাজার টন গম
expand
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতায় আসছে ৫৭ হাজার টন গম

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় প্রথমবারের মতো সরকার টু সরকার (জি-টু-জি) চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি শুরু হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) খাদ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই উদ্যোগের অংশ হিসেবে মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে। এরই মধ্যে প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ টন গম বহনকারী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে, এবং পরীক্ষা শেষে দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রথম চালানের মধ্যে ৩৪ হাজার ১৭০ টন গম চট্টগ্রামে এবং বাকি ২২ হাজার ৭৮৯ টন মোংলা বন্দরে খালাস করা হবে।

এই জি-টু-জি চুক্তির মাধ্যমে আমদানি করা গম বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে খাদ্য মন্ত্রণালয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন