

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অন্তর্বর্তীকালীন সরকারের তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সাবেক আমলা ড. ফাওজুল কবির খান জানিয়েছেন, তার নিরপেক্ষতা নিয়ে একটি রাজনৈতিক দল আপত্তি তুলেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি উল্লেখ করেন এবং এ বিতর্কের সমাধানে একটি প্রস্তাবও দেন।
ড. ফাওজুল কবির লেখেন, “প্রধান উপদেষ্টার সঙ্গে তিনটি রাজনৈতিক দলের বৈঠকে উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে।
একটি দলের তালিকায় আমার নামও রয়েছে। আমি কখনো পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নেইনি; সরকারি দায়িত্ব পালন করেছি সম্পূর্ণ নিরপেক্ষভাবে।”
তিনি আরও বলেন, “যেহেতু প্রশ্ন উঠেছে, এর একটি স্থায়ী সমাধান দরকার।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টাবৃন্দ, বিশেষ সহকারী এবং চুক্তিভিত্তিক কর্মকর্তারা যেন নির্বাচনের পর কোনো দলীয় সরকারের অধীনে লাভজনক পদে না থাকতে পারেন—এ মর্মে একটি অধ্যাদেশ জারি করলে সমস্যার সমাধান হতে পারে।”
তবে তিনি শর্ত জুড়ে দেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে যারা স্বেচ্ছায় পদত্যাগ করবেন, তাদের ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য হবে না।
পোস্টে তিনি বিএনপি, জামায়াত ও এনসিপির পক্ষ থেকে আপত্তির তালিকায় থাকা উপদেষ্টা ও সহকারীদের নাম ও ছবি উল্লেখ করেন।
বিএনপির তালিকায় ছিল তার নিজের নামসহ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী এবং মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।
জামায়াতের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের নামের বিরুদ্ধে।
অন্যদিকে এনসিপির তালিকায় তাদের সঙ্গে যুক্ত আছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
মন্তব্য করুন
