শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, ভর্তি ৮০৩

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৫:১২ পিএম
expand
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, ভর্তি ৮০৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৯ জনে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৮০৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ভর্তি হয়েছেন ২৮৫ জন, ঢাকার বাইরে বিভাগের মধ্যে সর্বাধিক বরিশালে ১১২ জন, এরপর ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ১৪৭ জন, চট্টগ্রামে ৯৭ জন, খুলনা ও ময়মনসিংহে ৪৯ জন করে, রাজশাহীতে ৩৭ জন, রংপুরে ১৭ জন এবং সিলেট বিভাগে ১০ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত সারাদেশে মোট ৬৩ হাজার ১৭০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন