

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইমারত যথাযথভাবে পরিদর্শন না করা এবং নকশাবহির্ভূত ভবন নির্মাণে ঘুষ ও দুর্নীতির অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে সংস্থাটি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় রাজউকের প্রধান কার্যালয়ে দুদকের চার সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়।
অভিযান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ।
তিনি বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযানের সময় সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়েছে। এসব নথি বিশ্লেষণ করে দায়ীদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রাজু আহমেদ আরও বলেন, রাজউকে অনিয়ম, জালিয়াতি ও দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে দুদকের অভিযান চলমান থাকবে।

