সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজউকে দুদকের অভিযান, রয়েছে যেসব অভিযোগ 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পিএম আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পিএম
ছবি: সংগৃহীত
expand

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নকশা অনুমোদন, নির্মাণকাজের তদারকি ও পরিদর্শনে অনিয়ম, ঘুষ-দুর্নীতি এবং দায়িত্বে অবহেলার অভিযোগে এ অভিযান চালানো হচ্ছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক সুভাষ মজুমদারের নেতৃত্বে একটি দল এ অভিযান শুরু করে।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এনপিবি নিউজকে অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, রাজউকের নকশা অনুমোদন, নির্মাণ তদারকি ও পরিদর্শন কার্যক্রমে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে দায়িত্বে অবহেলা করে বিধিবহির্ভূত ভবন নির্মাণের সুযোগ করে দেওয়ার অভিযোগও রয়েছে।

এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই দুদকের দলটি রাজউকের প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank