রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম
ছবি: সংগৃহীত
expand

দেশের শীর্ষস্থানীয় মূলধারার গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের পেশাজীবী সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পেয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) থেকে সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০-এর আওতায় সংগঠনটিকে নিবন্ধন দেওয়া হয়। এর নিবন্ধন নম্বর এস-১৫৩৪৩/২০২৬।

আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে ‘অনলাইন এডিটরস সোসাইটি’ নামে নিবন্ধন সম্পন্ন হলেও, সংগঠনের অনুমোদিত নথিতে থাকা বিশেষ বিধান অনুযায়ী এটি পূর্বনির্ধারিত ও পরিচিত নাম ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ নামেই কার্যক্রম পরিচালনা করবে।

সংগঠনের সংশ্লিষ্টরা মনে করছেন, এই নিবন্ধন দেশের ডিজিটাল গণমাধ্যমের বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে অনলাইন গণমাধ্যমের পেশাজীবীদের পেশাগত মানোন্নয়ন, অধিকার ও মর্যাদা সুরক্ষা এবং সাইবার সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সুসংগঠিতভাবে কাজ করার সুযোগ তৈরি হবে।

নিবন্ধন প্রসঙ্গে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ বলেন, “অনলাইন এডিটরস অ্যালায়েন্সের এই নিবন্ধন আমাদের পেশাজীবী সংগঠনের প্রাতিষ্ঠানিক পথচলায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়ন এবং পেশাগত অধিকার ও মর্যাদা সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই।”

সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল বলেন, “এই নিবন্ধনের মাধ্যমে অনলাইন এডিটরস অ্যালায়েন্স আরও সুসংগঠিত ও কার্যকরভাবে দায়িত্ব পালনের সুযোগ পেল। দেশের ডিজিটাল সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা এবং পেশাজীবীদের স্বার্থে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে, এটাই আমাদের প্রত্যাশা।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank