শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ এএম
ছবি: সংগৃহীত
expand

রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নভোথিয়েটারে শুরু হয়েছে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এর অনুষ্ঠান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

উদ্ভাবনের সঙ্গে নীতি সহায়তা, শিল্পখাত, বিনিয়োগ ও বাজারের সুযোগের সংযোগ ঘটাতে আজ থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’।

তিন দিনব্যাপী এ মেলায় শতাধিক উদ্ভাবক ও স্টার্টআপ প্রতিষ্ঠাতা এক হাজারের বেশি উদ্ভাবন নিয়ে প্রদর্শনীতে অংশ নিচ্ছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank