শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কমিশন কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না: সিইসি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০১:২২ পিএম
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
expand
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

ভোট পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচন কমিশন কোনো প্রকার অনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

বুধবার (২২ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ‘প্রশিক্ষকদের প্রশিক্ষণ’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

সিইসি বক্তব্যে বলেন, ‘কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবেন না। আমাদের একটাই বার্তা- আইনের সীমার মধ্যে থেকে আপনার সিদ্ধান্তে অটল থাকুন। সম্পূর্ণভাবে আইন অনুযায়ী কাজ করুন।’

তিনি আরও বলেন, সুষ্ঠু ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করবে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। “আমরা কোনো অন্যায় আদেশ দেব না, কোনো হুকুম দেব না। সব নির্দেশনা আইন অনুযায়ী পালন করতে হবে,” যোগ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন