শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তার চাদরে ঢাকা, সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ এএম
রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা
expand
রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা

রাজধানীর পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ বুধবার (২২ অক্টোবর) মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় সেনা কর্মকর্তাদের সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়।

এ উপলক্ষে সকাল থেকেই ট্রাইব্যুনালের চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা লক্ষ্য করা গেছে।

পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএনের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে।

এদিকে সকাল ৬টার আগেই ট্রাইব্যুনালের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা জোরদার করা হয়।

আদালত এলাকায় বিপুলসংখ্যক পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএনের সদস্য মোতায়েন রয়েছে।

একইসঙ্গে রাজধানীর কারওয়ান বাজার, বাংলামোটর, কাকরাইল মোড়সহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, আনসার ও অন্যান্য বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান ও টহল দিতে দেখা গেছে।

মানবতাবিরোধী অপরাধের তিন মামলার মধ্যে দুটি মামলার অভিযোগ আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম ও নির্যাতনসংক্রান্ত।

অপর মামলাটি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দায়ের করা হয়।

এসব মামলায় সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তাসহ মোট ৩২ জন আসামি রয়েছেন, যাদের মধ্যে ১৫ সেনা কর্মকর্তা বর্তমানে সেনা হেফাজতে আছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন