শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার-আশুলিয়া নিয়ে হচ্ছে ‘সাভার সিটি কর্পোরেশন’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৯:৪০ পিএম
সাভার-আশুলিয়া নিয়ে হচ্ছে ‘সাভার সিটি কর্পোরেশন’
expand
সাভার-আশুলিয়া নিয়ে হচ্ছে ‘সাভার সিটি কর্পোরেশন’

পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া জানিয়েছেন, সাভার পৌরসভা এবং আশুলিয়াকে একত্র করে সাভার সিটি করপোরেশন গঠন এবং কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তিনি মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানান। এই সিদ্ধান্ত কার্যকর হলে সাভার পৌরসভা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের কার্যক্রম বাতিল হয়ে যাবে।

সরকার এ প্রস্তাব বাস্তবায়নের প্রাথমিক ধাপ হিসেবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে বিভাগীয় কমিশনারের প্রস্তুত করা গোপনীয় প্রতিবেদনের ওপর ভিত্তি করে কাজ শুরু করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন