

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ পুলিশের এএসপি (সহকারী পুলিশ সুপার) পদে পদোন্নতি পেয়েছেন ৮০ জন পরিদর্শক।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত পৃথক তিন প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেওয়া হয়।
এক প্রজ্ঞাপনে ৩৩ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে পদোন্নতি দিয়ে বলা হয়, এসব কর্মকর্তাদের বিসিএস (পুলিশ) ক্যাডারে ‘সহকারী পুলিশ সুপার’ পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হলো। আরেক প্রজ্ঞাপনে ২৯ জন সশস্ত্র পুলিশ পরিদর্শককে পদোন্নতি দিয়ে বলা হয়, এসব কর্মকর্তাদের বিসিএস (পুলিশ) ক্যাডারে ‘সহকারী পুলিশ সুপার’ পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হলো। অপর এক প্রজ্ঞাপনে ১৮ জন টিটি পরিদর্শক কে সহকারী পুলিশ সুপার(এএসপি) পদে পদন্নোতি দিয়ে একই আদেশ জারি করা হয়।
৩টি প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া মোট ৮০ জন পুলিশ কর্মকর্তাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদান পত্র দাখিল করার জন্য বলা হয়। পাশাপাশি জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।
মন্তব্য করুন
