শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনার আমলে ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের দাবি আসিফের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৮:৪২ এএম আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৮:৪৩ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ভারতের সঙ্গে আগের সরকারের সময় করা একাধিক চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে বলে দাবি করেছেন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (২০ অক্টোবর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন সংক্ষেপে বলেন, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।

এর আগে রোববার (১৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল করা হয়েছে। আরও কয়েকটি বিষয় পুনর্বিবেচনাধীন রয়েছে।

ফেসবুক পোস্টে তিনি বাতিল ও পুনর্বিবেচনাধীন চুক্তিগুলোর একটি তালিকাও প্রকাশ করেন।

তালিকায় উল্লেখ করা হয়েছে- ১. ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প (বাতিল)।

২. অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ (বাতিল)।

৩. আশুগঞ্জ-আগরতলা করিডোর (বাতিল)।

৪. ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প (বাতিল)।

৫. কুশিয়ারা নদীর পানি বণ্টন প্রকল্প (স্থগিত)।

৬. বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি (বাতিল)।

৭. ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব (বাতিল)। ৮. সিলেট-শিলচর সংযোগ প্রকল্প (বাতিল)।

৯. পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি (বাতিল)।

১০. ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা ) (বাতিল)।

১১. আদানি পাওয়ার বিদ্যুৎ আমদানি চুক্তি (পুনর্বিবেচনা)।

১২. গঙ্গা পানি বণ্টন চুক্তি (নবায়ন/পুনর্বিবেচনা)।

১৩. তিস্তা নদী পানি বণ্টন চুক্তি (খসড়া অবস্থায় ছিল, বাস্তবায়নের জন্য আলোচনায়)।

১৪. ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসই-এর সঙ্গে ট্যাগ বোট চুক্তি (বাতিল)।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন