শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রধান উপদেষ্টাকে চিঠি দিলো কারা?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৮:১৮ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি উন্নয়ন ও আইনের শাসন নিশ্চিত করতে একগুচ্ছ সুপারিশ জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।

রোববার (২০ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) তাদের ওয়েবসাইটে এই যৌথ চিঠিটি প্রকাশ করে। এতে স্বাক্ষর করেছে এইচআরডব্লিউ, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে), সিভিকাস, ফোরটিফাই রাইটস, রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট।

চিঠিতে সংগঠনগুলো বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর মানবাধিকার রক্ষায় সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা করলেও, এখনো চলমান নিপীড়ন ও আইনের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

তারা বলেছে,

“জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর সরকার কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর জবাবদিহি, বিচারবহির্ভূত হত্যা ও গুমের তদন্তে আরও অগ্রগতি প্রয়োজন।”

সংগঠনগুলো প্রধান উপদেষ্টার প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ আহ্বান জানায়, যেমন—

গুম ও বিচারবহির্ভূত হত্যার ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনা

র‌্যাব বিলুপ্তি ও ডিজিএফআইয়ের ক্ষমতা সীমিত করা

সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের হয়রানি বন্ধ করা

সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী আইনসহ মানবাধিকারবিরোধী ধারা সংশোধন করা

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা ও নির্বিচার আটক প্রত্যাহার করা

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত জোরপূর্বক ফেরত না পাঠানো

চিঠিতে আরও বলা হয়, আওয়ামী লীগের ওপর বর্তমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত, কারণ এটি বহুদলীয় গণতন্ত্রে ফেরার পথে বাধা সৃষ্টি করতে পারে।

এ ছাড়া, এনজিওগুলোর ওপর বিধিনিষেধ শিথিল করা, মানবাধিকার কমিশনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা এবং আন্তর্জাতিক মানবাধিকার আদালতের সঙ্গে পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন