

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শাপলা প্রতীক ঘিরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আবেদনের বিষয়ে আবারও নতুন করে পর্যালোচনা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আইন ও বিধিবিধান যাচাই করে দলটির পছন্দের প্রতীক চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে কমিশন।
ইসির পক্ষ থেকে এর আগে এনসিপিকে বিকল্প প্রতীক বেছে নিতে ১৯ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে সময়সীমার শেষ দিন দলটির একটি প্রতিনিধি দল আবারও শাপলা প্রতীকের দাবি জানিয়ে আবেদন করে।
সোমবার (২০ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, আমরা তাদের ৫০টি প্রতীকের তালিকা থেকে একটি বেছে নিতে বলেছিলাম। কিন্তু শেষদিন তারা আবারও শাপলা প্রতীক দাবি করে আবেদন করেছে। বিষয়টি কমিশনের সভায় পুনরায় তোলা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে তাদের প্রতীক বিষয়ে।
রবিবার সকালে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের সঙ্গে দেখা করে এনসিপির প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির নেতারা জানান, তারা কোনো প্রতীক চাপিয়ে নিতে রাজি নন। তাদের দাবি, শাপলা প্রতীকই দলের আদর্শ ও ইতিহাসের সঙ্গে জড়িত, তাই সেটিই তারা বজায় রাখতে চান।
দলটির পক্ষ থেকে ইসির চিঠির আনুষ্ঠানিক জবাবও দেওয়া হয়েছে, যেখানে তারা শাপলা প্রতীকের বিষয়ে তাদের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করে।
মন্তব্য করুন
