শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৬০ হাজার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৭:৪১ পিএম
expand
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৬০ হাজার

ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা দেশে চলতি বছরে ৬০ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪২ জন।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে ২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৭৯১ জনে। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যুর তালিকায় যুক্ত হয়েছেন আরও চারজন। ফলে এ বছর মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৯ জনে।

নতুন মৃত্যু হওয়া চারজনের মধ্যে দুইজন ছিলেন রাজশাহী বিভাগের, একজন ময়মনসিংহ বিভাগের এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

এ সময়ের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৯১ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, নতুন আক্রান্তদের মধ্যে প্রায় ৬৫ দশমিক ৩ শতাংশই পুরুষ। বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সর্বাধিক আক্রান্ত হচ্ছেন ২১ থেকে ২৫ বছর বয়সী যুবকরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন