শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্নিকাণ্ডের বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৬:৪০ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
expand
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

দেশজুড়ে সম্প্রতি একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তিনি জানান, বিষয়টি এখনো তদন্তাধীন, এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে আমাদের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সম্প্রতি কয়েকটি আগুনের দুর্ঘটনা ঘটলো এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এ সময় সাংবাদিকরা জানতে চান, এসব অগ্নিকাণ্ড নাশকতা কি না? জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্তের আগে এ বিষয়ে এখনই কিছু বলা যাবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যারা রেমিট্যান্সযোদ্ধা তাদের নিয়ে আলোচনা হয়েছে। এখন থেকে রেমিট্যান্সযোদ্ধা থেকেও সাধারণের মতো পাসপোর্ট ফি নেওয়া হবে। পাসপোর্ট ফি সবার জন্য সমান থাকবে।

উপদেষ্টা বলেন, আমরা শুধু সবসময় রেমিট্যান্সযোদ্ধা বলি। কিন্তু রেমিট্যান্সযোদ্ধা হিসেবে যে সম্মানটা পাওয়া দরকার, সেটা অনেক ক্ষেত্রে পায় না। এজন্য আপাতত তাদের পাসপোর্টের ফি কমিয়ে দেওয়া হবে।

কতটুকু কমানো হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশতো অনেকগুলো, সবার সঙ্গে আলোচনা করে কতটুকু কমানো যায় সেটা নির্ধারণ করবো। এছাড়া তারা বিমানে ভ্রমণ করে থাকে। বিমানে যাতে সার্ভিসটা ভালো পায় এবং বিমানবন্দরের আসার পরও যেন সার্ভিসটা ভালো পায় সেই চেষ্টা করবো।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ডিসেম্বরের মধ্যে প্রবাসীদেরও ই-পাসপোর্ট করে দেওয়া হবে। ই-গেট ইনস্টল হয়ে গেছে, দুই-চার দিনের মধ্যে করে দেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন