সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এনএসআইয়ের পরিচালক হলেন সেনাবাহিনী ও পুলিশের ৩ কর্মকর্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৭:০০ পিএম আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৭:১১ পিএম
ছবি: এনএসআই লোগো
expand
ছবি: এনএসআই লোগো

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক পদে সেনাবাহিনী ও পুলিশের তিন কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিয়োগ পাওয়া তিন কর্মকর্তার মধ্যে একজন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এবং দুজন বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তা।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-৪৫৭৮ ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ মনোয়ার হোসেনকে প্রেষণে এনএসআইয়ের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে পুলিশ থেকে এনএসআইয়ের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম ও পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি ড. মোহাম্মদ আবদুল কাদের।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ ও বদলির আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন