

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


৪৯তম (বিশেষ) বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষায় ১ হাজার ২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে।
এর আগে রবিবার (১৯ অক্টোবর) রাত ১০টার পর প্রকাশ করা হয় এমসিকিউ পরীক্ষার ফলাফল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে পিএসসির ওয়েবসাইট ও গণমাধ্যমে জানানো হবে। এছাড়া যেসব প্রার্থী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জন করেননি, মিথ্যা তথ্য দিয়েছেন বা প্রতারণার আশ্রয় নিয়েছেন-তাদের প্রার্থিতা বাতিল করা হবে।
গত ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা। কেবল ঢাকা মহানগরেই নেওয়া হয় এই পরীক্ষা, যেখানে অংশ নেন প্রায় ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন আবেদনকারী।
মন্তব্য করুন
