

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে জনসমক্ষে চাপাতি দেখিয়ে ফেসবুকে ভাইরাল হওয়া আলী শিকদার (৩৫) নামের এক যুবককে রেলওয়ে পুলিশ গ্রেফতার করেছে।
রোববার (১৯ অক্টোবর) রাতে গাজীপুরের শ্রীপুর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার (২০ অক্টোবর) বিকেলে রেলওয়ে থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনের ৭নং প্লাটফর্মে আলী চাপাতি নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিলেন। এই ঘটনা কেউ ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিলে তা দ্রুত ভাইরাল হয়। দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত আলী বিভিন্ন অপরাধে জড়িত ছিল এবং জনসমক্ষে ভয়ভীতি সৃষ্টির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদে সে এর আগেও কয়েক মাস জেল খেটেছে বলে স্বীকার করেছে।
ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। রেলওয়ে পুলিশ দ্রুত দুইটি বিশেষ টিম গঠন করে রাজধানী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
আটককৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন
