

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় প্রায় ৯০ হাজার থেকে এক লাখ সেনা সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে তিনি এ তথ্য জানান।
সচিব বলেন, “বর্তমান পরিস্থিতি নির্বাচন অনুষ্ঠানের উপযোগী। সেনাবাহিনীর পাশাপাশি প্রায় দেড় লাখ পুলিশ সদস্য ও সাড়ে পাঁচ লাখ আনসার কর্মী ভোটকেন্দ্র ও মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন।”
অগ্নিকাণ্ডের সাম্প্রতিক ঘটনাগুলো নির্বাচনী পরিবেশে প্রভাব ফেলছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, “সভায় এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।”
এছাড়া লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে আখতার আহমেদ বলেন, “এ পর্যন্ত প্রায় ৮৫ শতাংশ অস্ত্র উদ্ধার করা হয়েছে, বাকি অংশ উদ্ধারের কাজও চলমান।”
মন্তব্য করুন
