

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন (ইসি) সোমবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংলাপ শুরু করেছে। বৈঠকের মূল লক্ষ্য ভোট প্রক্রিয়াকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করা।
এটি ইসি প্রধান এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বিষয়ক প্রথম বৈঠক। এতে চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত ছিলেন।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, মহাপুলিশ পরিদর্শক বাহারুল আলম, সেনা, নৌবাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড/কোস্টগার্ড/আনসার, র্যাব, এনএসআই, এনটিএমসি, স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি’র শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং নির্বাচনী পরিবেশ সুগঠনের জন্য এই প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ইসি রমজানের আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজন করার পরিকল্পনা করছে। এ লক্ষ্যে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হতে পারে।
গেল ২৮ সেপ্টেম্বর নাগরিক সমাজ ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ শুরু করে ইসি। এরপর ৬ অক্টোবর সাংবাদিক এবং ৭ অক্টোবর নারী নেতা ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ হয়েছে।
এখন কেন্দ্রীয়ভাবে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ভোটের পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং ইসির ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে।
মন্তব্য করুন
