শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন সময়সূচিতে চলল মেট্রোরেল, রাতে যাত্রী বেশি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৯:২৩ এএম আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ এএম
ছবিটি রোববার ভোরে তোলা-এনপিবি
expand
ছবিটি রোববার ভোরে তোলা-এনপিবি

রাজধানীর গণপরিবহন ব্যবস্থা মেট্রোরেলে নতুন সময়সূচি কার্যকর হয়েছে রোববার (১৯ অক্টোবর) থেকে। সকাল সাড়ে ৬টায় উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে শুরু হয় নতুন সূচির যাত্রা। সময়সূচি পরিবর্তনে সন্তোষ প্রকাশ করেছেন নিয়মিত যাত্রীরা।

আগের তুলনায় এখন সকালে ট্রেন চালু হয় আধা ঘণ্টা আগে এবং রাতে বন্ধ হয় আধা ঘণ্টা পরে। ফলে যাত্রীদের সুবিধা বেড়েছে বলে জানিয়েছেন অনেকেই।

নতুন সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে, আর মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। সকালে মতিঝিল থেকে প্রথম ট্রেন ছেড়ে যায় সকাল ৭টা ১৫ মিনিটে।

মেট্রোরেল কর্তৃপক্ষের (ডিএমটিসিএল) তথ্য অনুযায়ী, সকালে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম থাকলেও রাতে যাত্রীসংখ্যা বেড়েছে।

শুক্রবারের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। আগে বিকেল ৩টায় সার্ভিস শুরু হলেও এখন থেকে দুপুর আড়াইটায় ট্রেন চলাচল শুরু হবে।

বর্তমানে উত্তরা থেকে মতিঝিল রুটে প্রতিদিন গড়ে চার লাখেরও বেশি যাত্রী চলাচল করেন। যাত্রীরা ট্রিপ সংখ্যা আরও বাড়ানোর দাবি জানালেও ডিএমটিসিএল জানিয়েছে, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা পর্যায়ে আছে এবং সব কিছু ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রিপ বাড়ানো সম্ভব হবে।

এর আগে, গত ১৫ অক্টোবর মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর সিদ্ধান্তের ঘোষণা দেয় সংস্থাটি। গত সেপ্টেম্বরেই সময় ও ট্রিপ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন