সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের ১৮০ দিনের উন্নয়নের প্রামাণ্য দলিল প্রকাশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৩:৩৩ পিএম
ফেসবুক থেকে নেওয়া ছবি।
expand
ফেসবুক থেকে নেওয়া ছবি।

বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম, সাফল্য ও সীমাবদ্ধতা তুলে ধরে একটি ই-বুক প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক। সরকারের কার্যক্রম সম্পর্কে জনগণের জানার অধিকার রয়েছে। সেই আগ্রহ পূরণের লক্ষ্যেই সরকারের প্রথম ১৮০ দিনের সাফল্য এবং কোনো কোনো ক্ষেত্রে সীমাবদ্ধতা তুলে ধরে ই-বুকটি প্রকাশ করা হয়েছে।

ই-বুকে সরকারের প্রথম ১৮০ দিনের উল্লেখযোগ্য উদ্যোগ, সংস্কার ও অর্জনের তথ্যনির্ভর চিত্র তুলে ধরা হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে প্রকাশিত এই ই-বুককে শুধু সরকারের ছয় মাসের কার্যক্রমের বিবরণ নয়, বরং ভবিষ্যৎ পথচলার ভিত্তি এবং পরিবর্তনশীল বাংলাদেশের অগ্রযাত্রার একটি প্রামাণ্য দলিল হিসেবে উল্লেখ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank