শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপনের বিষয়ে যা বললেন রিজওয়ানা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৫:২২ পিএম
পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
expand
পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন চালু হবে কিনা, তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে যেতে পারবেন, তবে সেখানে রাত কাটানোর অনুমতি বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, পর্যটকরা ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন, তবে তারা রাতযাপন করতে পারবেন কি না, সেটি পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় নয় মাস আগে সেন্টমার্টিনে পর্যটন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকে, ক্ষতিগ্রস্ত হন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।

সরকার জানিয়েছিল, দ্বীপের নাজুক জীববৈচিত্র্য ও সামুদ্রিক পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

দ্বীপের স্থানীয়রা এখন অপেক্ষায় আছেন, নতুন সিদ্ধান্তে কবে আবার পর্যটনের স্বাভাবিক ধারা ফিরে আসবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন