

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


'Note of dissent' রেখে কোন সনদ বাস্তবায়ন করা সম্ভব না, এটা বড়জোর বিএনপি'র সনদ হতে পারে।
কোন রাজনৈতিক সমঝোতায় এটা থাকতে পারেনা বলে মন্তব্য করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
আজ রবিবার (১৯ শে অক্টোবর)জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার অস্পষ্টতা, সনদের আইনি ভিত্তির অনুপস্থিতি ও দেশের সার্বিক নিরাপত্তাহীনতা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জুলাই সনদে বেশ কিছু বিষয় ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে, মোদি বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তারা কি দেশের বাইরের কেউ?
সম্মেলনে বলা হয়, বাংলাদেশের গোয়েন্দা ইউনিটগুলোকে উদ্দেশ্য করে বলেন তাদের মূলত কাজটা কি যদি বাংলাদেশের কোথায় কোন ধরনের অপতৎপরতা এবং দেশবিরোধী ষড়যন্ত্র চলছে তার কোন তথ্য বা আভাস তাদের কাছে না থাকে।
গণভোটের বিষয়ে বলা হয়,জুলাই সনদে উল্লেখিত সকল বিষয়ের প্রত্যেকটির জন্য আলাদা ভাবে হ্যাঁ/না ভোটের আয়োজন করা সম্ভব না। তাহলে কি সম্পূর্ণ টার জন্য একবারেই জনগণের গণভোটের ব্যবস্থা করা হবে?
কথায় আছে না ছাগল দিয়ে হাল চাষ হবে না, এই সরকার দিয়ে কোন কিছুই হবে না সবচেয়ে দুর্বল দেশেরও বিমানবন্দরগুলো সবচেয়ে বেশি নিরাপত্তায় থাকে।
সম্মেলনে ইনকিলাব মঞ্চের ঢাবির শাখার সদস্য সচিব ও ডাকসুর নবনির্বাচিত গণতন্ত্র ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম ঝুমা জুলাই সনদ সাক্ষরের দিন জুলাই যোদ্ধা ও জুলাইয়ের মূল অংশীজন দের প্রতি সরকার এবং পুলিশের আচরণের প্রতি নিন্দা জানিয়ে বলেন ,'জুলাই সনদের আইনি ভিত্তি কি হবে?
এ সময় তিনি, একের পর এক দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও হামলা চালানোর ঘটনাকে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে মন্তব্য করেন এবং এগুলোকে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা হিসাবে উল্লেখ করেন।
মন্তব্য করুন