বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সময় বাড়ছে মেট্রোরেল চলাচলের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৭:৪০ পিএম আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৭:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
expand
ছবি : সংগৃহীত

মেট্রোরেলে রাতের শেষ ট্রেনের সময় বাড়ছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী সেপ্টেম্বর থেকে ট্রেন চলাচলের সময় আরও ২০-৩০ মিনিট পর্যন্ত বৃদ্ধি পেতে যাচ্ছে।

এ ক্ষেত্রে মেট্রোরেলের শেষ ট্রেন ছাড়বে রাত ১১টায়। এ ছাড়া শেষ ট্রেনের মাঝখানে ২০ মিনিটের বিরতি কমে দাঁড়াবে ৭-৮ মিনিটে।

ডিএমটিসিএলের তথ্যমতে, রাতে সময় বাড়াতে ট্রেনের চালক বা অপারেটর বাড়াতে হবে। এরই মধ্যে অপারেটর নিয়োগ শেষ হয়েছে, যাদের প্রশিক্ষণ চলবে ২৬ আগস্ট পর্যন্ত।

এ ছাড়া রাতে সময় বাড়ালে রক্ষণাবেক্ষণসহ অন্যান্য প্রস্তুতির কাজ কীভাবে করা হবে। সেই পরীক্ষা-নিরীক্ষাও চলছে। গত ৭ জুন থেকে রাতে মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank